ভালবের সমস্যার কারণে গাড়ি ফেরত নিচ্ছে ফোর্ড
বাজার থেকে অন্তত ৯০ হাজার ৭৩৬টি গাড়ি ফেরত নিচ্ছে ফোর্ড। মূলত ইঞ্জিন ভালভের সমস্যার কারণে গাড়ি চালানোর সময় অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ব্রেক হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) চলতি সপ্তাহে ফোর্ডের গাড়ি প্রত্যাহারের বিষয়টি অবহিত করেছে।
নতুন সিদ্ধান্তের পলে, ২০২১-২০২২ ব্রংকো, এফ-১৫০, এজ, এক্সপ্লোরার, লিংকন নটিলাস ও অ্যাভিয়েটর গাড়ির ওপর প্রভাব পড়বে। এসব গাড়িতে ২ দশমিক ৭ বা ৩ লিটারের ন্যানো ইকোবুস্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
সমস্যা সমাধানে ডিলাররা ইঞ্জিন সাইকেল টেস্ট করবে এবং প্রয়োজনে গাড়ির ইঞ্জিন পরিবর্তন করে দেবে।
ডিবিটেক/বিএমটি







